শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তেওতার জেলে গোপালের জালে ১৩কেজির বোয়াল, বিক্রি হলো ২৮হাজার ৬শ টাকা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

0Shares

তেওতার জেলে গোপালের জালে ১৩কেজির বোয়াল, বিক্রি হলো ২৮হাজার ৬শ টাকা

জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় ১৩কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। রোববার (৩ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের তেওতা ইউনিয়ের গোপাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি দৌলতদিয়া ৬নং ফেরি ঘাটের পাশে মোহন মন্ডলের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট সাহজাহান শেখ বেশী লাভের আশায় ২হাজার ১শ টাকা কেজি দরে ২৭হাজার ৩শ টাকায় কিনে ২২শ টাকা কেজি দরে ২৮হাজার ৬শ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করেন। এ সময় মাছটি দেখতে স্থানীয়রা ভীড় করেন।
মাছ ব্যবসায়ী মো. সম্রাট সাহজাহান শেখ জানান, এখন নদীতে প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে। মাছ ধরা পড়ার পর জেলেরা দৌলতদিয়া ঘাটে আড়তে বিক্রি করতে আনলে আমরা আড়তের মাধ্যমে কিনে বেশী লাভের আশায় ঢাকাসহ বিভিন স্থানে যোগাযোগ করে বিক্রি করি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg