শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার কে.কে.এস সেভ হোম এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- মাদারীপুর জেলার শিবচর থানার রিয়াজ উদ্দিন মাতবর কান্দি এলাকার তোতা মিয়া ওরফে তোতা বেপারীর ছেলে মো. সুরুজ মিয়া ওরফে সুরুজ বেপারী (৪০) এবং ফরিদপুর জেলার সদরপুর থানার কৃষ্ণপুর এলাকার আবুল কালাম বেপারীর ছেলে ইউসুফ বেপারী (২৮)।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বুধবার দুপুরে গোয়ালন্দ উপজেলার বরকত সরদার সাকিনস্থ কে.কে.এস সেভ হোম এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালে যাত্রীবাহী বাস এর যাত্রীবেশী মাদক ব্যবসায়ী সুরুজ মিয়া ওরফে সুরুজ বেপারী ও ইউসুফ বেপারীকে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg