শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

ঢাকামুখী যান ও যাত্রীর চাপ, মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি –

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া – পাটুরিয়া নৌ-পথে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। সেই সাথে নদীতে তীব্র স্রোতের কারনে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় মহাসড়কে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ফেরি পারাপারের অপেক্ষায় আছে প্রায় ৫ শতাধিক যানবাহন।

আজ সোমবার সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকাগামী মানুষের ভীড় দেখা যায়। সেইসাথে বিভিন্ন ধরনের পণ্যবাহী গাড়ি আসতে থাকায় পারাপারের জন্য লম্বা লাইন তৈরি হয়।

আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাটে অবস্থান করে দেখা যায়, নদীতে তীব্র স্রোতের কারনে ঘাটে ফেরি ভিড়তে স্বাভাবিক সময়ের অনেক বেশি সময় লাগছে। যে ঘাটে ফেরি ভিড়ছে, সে ঘাটেই যানবাহন ও যাত্রীরা ভিড় করছেন।

বিপরীত দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলোতেও দক্ষিণাঞ্চলগামী যানবাহনবোঝাই, সঙ্গে কিছুসংখ্যক যাত্রীও আসছে।

যশোর থেকে চিটাভর্তি ট্রাক নিয়ে মানিকগঞ্জ যাচ্ছিলেন ট্রাক চালক আলাউদ্দিন সরদার, তিনি যশোর থেকে গতরাতে গোয়ালন্দ মোড়ে আসেন। সেখানে দীর্ঘক্ষন৪ সিরিয়ালে থেকে সকাল ৮ টার সময় দৌলতদিয়া ঘাটে আসে। এখানেও ৪ ঘন্টা সিরিয়ালে থাকার পর ফেরিতে উঠছেন। এ রকম প্রায় ৫ শতাধিক পণ্যবাহী গাড়ি ও গণপরিবহন ফেরিতে ওঠার অপেক্ষায় রয়েছে ।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ট্রাফিক সুপারিন্টেন্ডেন্ট ওবায়দূর রহমান বলেন, গতদিনের তুলনায় এই ঘাটে যাত্রীর চাপ বেশি।

সেই সাথে নদীতে স্রোতের কারনে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যানবাহনের লাইনের সৃষ্টি হয়েছে। উভয় পাশের যাত্রীর চাপও রয়েছে।এই রুটে ছোট-বড় মিলে ১৬ টি ফেরি চালানো হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg