শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

জেলা কোর কমিটির সাথে ফরিদপুর সদর উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

0Shares

ফরিদপুর প্রতিনিধি।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা কোর কমিটির সাথে সদর উপজেলার জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা ও শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫ আগষ্ট) রোজ সোমবার উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুরের স্বনামধন্য জেলা প্রশাসক জনাব কামরুল আহসান তালুকদার পিএএ।

তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে বিভিন্ন সূত্র থেকে আগাম তথ্য সংগ্রহ করে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় যৌথভাবে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য কোর কমিটি গঠন করা হয়েছে। জেলায় সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি হলে উক্ত কমিটি সন্ত্রাস প্রতিরোধ কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ দিবে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জনাব মোঃ শাহজাহান পিপিএম-সেবা ও পুলিশ সুপার ফরিদপুর,জনাব শামীম হক-সভাপতি ফরিদপুর জেলা আওয়ামীলীগ, জনাব শাহ মুহাম্মদ ইসতিয়াক আরিফ-সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা আওয়ামীলীগ।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব লিটন ঢালীর সভাপত্বিতে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,জনাব অমিতাভ বোস-মেয়র ফরিদপুর পৌরসভা,জনাব আব্দুর রাজ্জাক মোল্যা-চেয়ারম্যান ফরিদপুর সদর উপজেলা,জনাব মোহাম্মদ মজিবুর রহমান-যুগ্ন পরিচালক এনএসআই ফরিদপুর ও জনাব অমিত দেব নাথ-অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ফরিদপুর।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg