শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে মারামারি, আহত ২

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

0Shares
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে জমির চাষী আজাদ ও তার মা’কে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৮ টার দিকে উপজেলার উজানচর ইউপির ৯নং ওয়ার্ড গনি শেখের পাড়ায় এ ঘটনাটি ঘটে।
আহত কৃষক উজানচর ইউনিয়নের গনি শেখের পাড়া মৃত আরশাফ মন্ডলের ছেলে মো. আজাদ মন্ডল (২৮), ও তার মা চম্পা বেগম।
ভুক্তভোগী আজাদ মন্ডল জানান, গত ১৯ তারিখে উচমান ফকিরের ছাগল আমার ভুট্টা ক্ষেত খেয়ে ছিল। এ কথাটা আমি উচমান ফকিরকে বলতে গেলে সে উত্তেজনা হয়ে আমাকে এলোপাথাড়ি লাথি চর থাপ্পুর মারে তার সাথে থাকা আক্কাছ ও আব্বাস আমাকে মেরেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করায় গতকাল ২১ তারিখে সকালে উচমানসহ আরও কয়েকজন আমার বাড়ীতে এসে আমাকে ঘর থেকে টেনে হিঁচড়ে নিয়ে এলোপাথাড়ি ভাবে আবারও মারপিট করে। সে সময় আমার মা ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। আমার ডাক চিৎকারে এলাকার লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উচমান ফকির ও আক্কাছ ফকির মুঠো ফোনে জানান, আজাদের ভুট্টা ক্ষেত কার ছাগলে খেয়েছে তা আমি জানি না। সন্ধায় বাড়ীর পাশে এক দোকানে বসে থাকা অবস্থায় আজাদ এসে আমাকে গালাগালি করছে আর বলছে তোমার ছাগলে আমার ভুট্টা ক্ষেত খেয়েছে। তখন আমি বলেছি ছাগল আমি বাধিনি। বাড়ী গিয়ে জেনে বলছি আমার ছাগল খেয়েছে না অন্য কারও ছাগল খেয়েছে। তখন সে আমাকে বেভন্ড ভাষায় গালিগালাজ করতে থাকে। সে সময় আমি বলছি এই বিয়াদব তখন আজাদ আমাকে একটি ঘুসি মেরে চশমা ভেঙে কেটে গিয়ে রক্ত বেড় হয়। সে সময় পাশে থাকা আমার ভাতিজা আব্বাস ওকে গলা ধরে তাড়িয়ে দেয়। ওকে আমরা কেউ মারি নেই। আমাদের নামে যে অভিযোগ দিয়েছে সেগুলো মিথ্যা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন জানান, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান তারা চিকিৎসাধীন রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg