শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

চিপস খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৩৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের শিবালয়ের শিমুলিয়া ইউনিয়নের জামসা গ্রামের রিক্সা চালকের চার বছর বয়সী কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে তামিমকে (১৫) গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ।

এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে বুধবার (০৭ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত কিশোর তামিমকে রাতেই বাড়ি থেকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, শিশু কন্যার পিতা কৃষি কাজ ও ব্যাটারী চালিত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বাদীর ছোট মেয়ে নিজ বসতবাড়ীর পাশে রাস্তায় প্রতিবেশীর অন্যান্য বাচ্চাদের সাথে প্রতিদিনের মতো খেলাধুলা করে এবং আশেপাশের প্রতিবেশীদের বাড়ীতে ঘুরে বেড়াত। সবাই শিশুটিকে আদর করত।

গত ১ সেপ্টেম্বর দুপুর অনুমান সাড়ে ৩টার দিকে বাদী জীবিকার তাগিদে রিক্সা নিয়ে বাড়ীর বাহিরে ছিলেন।বাদীর স্ত্রী নিজ বসতবাড়ীতে সাংসারিক কাজকর্ম করিতেছিল এবং ঐ শিশু কন্যা বসতবাড়ীর সামনে পাঁকা রাস্তায় খেলাধুলা করার সময় অভিযুক্ত তামিম শিশুটিকে চিপস খাওয়ানোর কথা বলে কোলে উঠিয়ে তাদের বসতবাড়ীর পশ্চিম ভিটির পূর্ব দুয়ারী টিনের ছাপড়া ঘরের ভিতর নিয়ে যায়।

উল্লেখিত সময়ে তাদের বাড়ীতে কেহ না থাকার সুযোগে শিশুটিকে ছাপড়া ঘরের ভিতরে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত তামিম।

বাদীর মেয়ে চিৎকার দিলে অভিযুক্ত তামিম শিশুটিকে ছেড়ে দেয়। পরে শিশু কন্যা বাড়িতে চলে আসে। ঘটনাটি শিশু কন্যা তার মাকে সব খুলে বললে সে তার স্বামীকে বলে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ফরিদ জানান, এ অভিযোগে ৭ সেপ্টেম্বর নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (৯) এর ৪ ধারায় থানায় মামলা হলে রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর অমিত কুমার দে আসামী তামিমকে বাড়ি থেকে আটক করে। তিনি আরও জানান, আটক তামিমকে বৃহস্পতিবার কোর্টে চালান দেয়া হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg