শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

গোয়ালন্দ প্রিমিয়ার লিগের ফাইনালে দুরন্ত একাদশ চ্যাম্পিয়ন

Lutfor Rahman / ১৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে শর্টবার গোয়ালন্দ প্রিমিয়ার ক্রিকেট লিগ (জিপিএল) সিজন-৩ এর ফাইনাল খেলায় দুরন্ত ক্রিকেট একাদশ, মৃধা ক্রিকেট স্পিড ফায়ারসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, গোয়ালন্দ প্রেস ক্লাবের আহ্বায়ক গণেশ পাল, সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দুরন্ত একাদশ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে মৃধা ক্রিকেট স্পিড ফায়ারস নির্ধারিত ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। জবাবে দুরন্ত একাদশ ৩ উইকেট হারিয়ে ১ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।
খেলায় দুরন্ত একাদশের আকাশ অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নির্বাচিত হন। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কারও বিতরণ করা হয়।

গোয়ালন্দ আফরা ট্রেডার্সের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের আহ্বায়ক ও আফরা ট্রেডার্সের স্বত্বাধিকারী আসাদুল আলম সুজন বলেন, খেলাধুলা পড়ালেখার একটি অংশ। এটি শরীর ও মন ভালো রাখতে সহায়তা করে। গোয়ালন্দের যুবসমাজকে মাঠমুখী করতে প্রতিবছর এ ধরনের আয়োজন করি। এবারের টুর্নামেন্টে ৩২টি প্রতিষ্ঠান স্পন্সর করেছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

এর আগে গত ২৫ অক্টোবর বিকেলে টুর্নামেন্টটি উদ্বোধন করা হয়। ১৬টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয়। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মো. শফিক মণ্ডল। এই টুর্নামেন্ট গোয়ালন্দের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg