শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

গোয়ালন্দ প্রবাসী ফোরামের উদ্যোগে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

0Shares

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী টেলিগ্রাফঃ
রাজবাড়ীর গোয়ালন্দে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, কিডনি ও ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকাল ৪ টায় গোয়ালন্দ প্রবাসী ফোরামের উদ্যোগে আহম্মদ আলী গণ গ্রন্থাগার মিলনায়তনে উপজেলার ১৭জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীর জনপ্রতি ৪হাজার, অসুস্থ কিডনি রোগী ও ক্যান্সার রোগীর জনপ্রতি ২হাজার ৫শ টাকাসহ সর্বমোট ৭১হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়াামী লীগ সভাপতি মো. মোস্তফা মুন্সি।

বিমান বাহিনীর সার্জেন্ট সিরাজুল ইসলাম ও জীবন চক্রবর্তীর সঞ্চালনায় সৌদি প্রবাসী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো.শহিদুল ইসলাম, সাহাজদ্দিন মন্ডল ইনিষ্টিটিউশন এর প্রধান শিক্ষিক আরিফা বেগম, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিল মো. নাসিরুদ্দিন রনিসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, ২০১৭ সালের ২ আগস্ট এ সংগঠনটি তৎকালীন দক্ষিণ কোরিয়া প্রবাসী ( বর্তমানে ডেনমার্ক প্রবাসী) গাজী সাইফুল ইসলামের উদ্যােগে যাত্রা শুরু করে। সংগঠনটি যাত্রার শুরুর পর থেকেই মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বন্যার্তের সহায়তা, অসুস্থ মানুষের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তাসহ নানা মানবিক কাজ করে আসছে। গোয়ালন্দ উপজেলার এটিই প্রবাসীদের সর্বপ্রথম সংগঠন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg