শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রতিষ্ঠাতা মজিবর রহমান মোল্লার ইন্তেকাল-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমান মোল্লা মৃত্যু বরণ করেছেন।

বুধবার (০৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টার সময় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন নানা সমস্যায় ভুগছিলেন। মরহুমের নামাযে জানাযা আজ বিকাল সাড়ে ৫ টার সময় চর বালিয়া কান্দি স.প্রা.বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

তার বড় ছেলে কলেজ শিক্ষক আনিসুর রহমান মোল্লা জানান, আমার বাবা দীর্ঘ আড়াই বছর নানান সমস্যায় ভুগছিলেন। কিছুদিন যাবত কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু আজ সকালে তার অবস্থা হঠাৎ করেই খারাপ হলে ফরিদপুর হাসপাতালে নিয়ে যাই এবং সেখানেই তিনি মারা যান।

তিনি আরো বলেন, আমার বাবা গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রতিষ্ঠাতাসহ সভাপতি ছিলেন। তিনি ছোটভাকলা ইউনিয়ন পরিষদের তিন তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বাবার জন্য সকলের কাছে দোয়া চান তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg