শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দ পৌরসভার ড্রেন নির্মাণনের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫০১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ড্রেনের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল মন্ডল (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল দশটার দিকে ড্রেনের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
নিহত নির্মাণ শ্রমিক রেজাউল মণ্ডল গোয়ালন্দ পৌরসভার ২ নং ওয়ার্ড দেওয়ানপাড়া এলাকার লোকমান মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ বাজার বড় মসজিদের কাছে স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবলুর বাড়ির সামনে খননকৃত ড্রেনে তারা লোহার রড বিছানোর কাজ করছিলেন। সকাল ১০টার দিকে রেজাউল মন্ডল ঘরের আর্থিং রড ধরে ড্রেনের ওপর ওঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ পৌরসভা সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে কাজটি পেয়েছে কেকেআর এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানীয়ভাবে পৌরসভার কাউন্সিলর সহ কয়েকজন সাব-কন্টাক্টারা গত এপ্রিল মাস থেকে এ ড্রেন নির্মাণের কাজ শুরু হয়।
এ বিষয়ে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, আমাদের ঠিকাদারের কাছ থেকে সাব-কন্টাক্টার কাজ নিয়েছে তাদের দিনমজুর হিসেবে তিনি কাজ করতেন। আজকে দশটার দিকে তিনি কাজ করতে গিয়ে মাটির নীচে যে আর্থিং আছে ওই আর্থিং যেকোনোভাবে বিদ্যুতের লাইন হয়েগিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনা শোনার সাথে সাথেই ঠিকাদাররা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং আমি নিজেও হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতাল থেকে বলেছে বৈদ্যুতিক শর্টসার্কিটে সে মারা গেছে।
এ বিষয়ে সাব-কন্টাক্টার নিরঞ্জন আগরওয়ালা বলেন, নিহত শ্রমিকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। এ ঘটনায় অসহায় পরিবারের পাশে থাকবো এবং পরিবারের যে কোন ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করব।
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, তাদের পরিবার থেকে কোন অভিযোগ না পাওয়ায় সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg