শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

আজকের শিশু আগামীর তারকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর রেজিষ্ট্রেশন কৃত ওয়ান স্টার প্রাপ্ত রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমির আয়োজনে খেলোয়াড়দের অনুশীলনের সময় জার্সি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এইচ এস এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় ১৫ জন খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।

খেলোয়ারদের মধ্যে জার্সি বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা ফুটবল একাডেমির উপদেষ্টা ইব্রাহিম সরদার, উপজেলা ফুটবল একাডেমির সভাপতি ইমরানুর রহমান সজল, সহ-সভাপতি রফিকুল ইসলাম কুরবান, যুগ্ন সাধারণ সম্পাদক আতিয়ার রহমান আতি, জসিম শেখ, উপজেলা ফুটবল একাডেমির সহ-সভাপতি ইমরান আহমেদ আকাশ, উপজেলা ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ও কোচ সাইদুর রহমান প্রমুখ।

উপজেলা ফুটবল একাডেমীর উপদেষ্টা ইব্রাহীম সরদার জানান, গোয়ালন্দ উপজেলার নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠটি দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি মাঠ কালের বিবর্তনে এবং অব্যবস্থাপনার কারণে এখন এ খেলার মাঠটি অনুপযোগী হয়ে পড়েছে। ছোট ছোট বাচ্চারা ও স্কুল-কলেজের ছেলেপেলেরা খেলাধুলায় আকৃষ্ট হলে কখনোই মাদকের নেশায় জড়াবে না। মাদকের ছোবল থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার প্রয়োজন সেজন্যই মাঠের ব্যবস্থা সুন্দর করতে হবে। সেজন্য তিনি উপজেলা ফুটবল একাডেমীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত মাঠটি সংস্কার করার জন্য ও মাঠের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান।

উপজেলা ফুটবল একাডেমির সভাপতি ইমরানুর রহমান সজল জানান, উপজেলাকে মাদক মুক্ত রাখতে খেলোয়াড়দের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। ক্ষুদে খেলোয়ারদের পাশে থেকে কিছু করতে পারলে এবং তাদের উৎসাহ দিতে পারলে এটাই আমাদের একমাত্র পাওয়া। জয় হোক এ সকল খেলোয়াড়দের যারা মাদকের ছোবল থেকে মুক্ত হয়ে খেলাধুলায় মেতে আছেন।

উপজেলা ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ও কোচ সাইদুল ইসলাম জানান, ঠিকাদারের উন্নয়ন কাজের জন্য মাঠের বিশাল ক্ষতি হয়েছে। বর্তমান মাঠটি খেলার অনউপযোগী হয়ে গিয়েছে। তাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষখের দৃষ্টি আকর্ষণ করছি যাতে মাঠটি পুনরায় খেলোয়াড়দের উপযোগী হয়।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg