শিরোনাম
গোয়ালন্দে প্রধান শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ গোয়ালন্দে দুই স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, অটোরিকশা চালক গ্রেফতার স্ট মেয়েকে নিয়ে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত কন্যা রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আমি বিয়ারের ব্যবসার সঙ্গে জড়িত, তবে অন্য কোনো মাদক বিক্রির সঙ্গে সম্পৃক্ত নই, দাবি সুমনের গোয়ালন্দে গাইড-গ্রামার বাণিজ্যের অভিযোগ, শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন গোয়ালন্দে হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু, রাজবাড়ীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় জেলা পরিষদের বিশেষ উদ্যোগ আহলাদিপুর হাইওয়ে থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন মাকসুদুর রহমান মুরাদ রাজবাড়ীতে লোডশেডিংয়ের ভয়াবহ রূপ, গরমে অতিষ্ঠ পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ

গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির আয়োজনে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৬৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

0Shares

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির উদ্যোগে তরুণ ফুটবলারদের বিগ ম্যাচ খেলার অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষে গোয়ালন্দ ফুটবল একাডেমী বনাম খানখানাপুর দত্ত পাড়া একাদশের মধ্যে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

নির্ধারিত ৭০ মিনিটের খেলায় গোয়ালন্দ ফুটবল একাডেমী ৫-০ গোলের বিশাল ব্যবধানে খানখানাপুর দত্ত পাড়া ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের। আলম,আবদুল্লাহ,মাহফুজ ১ টি করে এবং গোল দুটি করে ইনোস সরেন। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের ইনোস সরেন।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সম্মানিত সভাপতি ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রধান কোচ মোঃ সাইদুল ইসলাম আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন,দত্ত পাড়া ফুটবল একাদশের টিম ম্যানেজার মোঃ আলামিন সহ স্থানীয় সোনালী অতীত খেলোয়াড়বৃন্দ।

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক বলেন আমরা তরুণ খেলোয়াড়দের প্রাকটিসের পাশাপাশি বড় বড় টূর্ণামেন্টে খেলার জন্য এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজন করে থাকি।

ফিরোজ আহমেদ/গোয়ালন্দ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg