শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দ উপজেলা উপ- নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

Lutfor Rahman / ১০৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম//
রাজবাড়ীর গোয়ালন্দের উপজেলা পরিষদের উপ-নিবার্চনে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী সাবেক গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী নিবার্চনী ইশতেহার ঘোষণা করেছেন।

আজ ৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টার সময় গোয়ালন্দ বাজাররস্থ তার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত নিবার্চনী ইশতেহার ঘোষনা করেন। তিনি উল্লেখ করেছেন,
যুব সমাজের সুন্দর ভবিষ্যৎ গড়তে অত্র উপজেলা মাদক মুক্ত করা, দৌলতদিয়াঘাট বন্দর প্রতিষ্ঠায় সকল অনিয়ম ও দূর্নীতি দূর করে গােয়ালন্দ বাসীর অধিকার প্রতিষ্ঠা করা, নদী ভাঙ্গন কবলিত গৃহহীনদের সরকারি ভাবে গৃহের ব্যবস্থা করা, গােয়ালন্দের সকল আশ্রয়ণ কেন্দ্র বাসীন্দাদের আধুনিক শিক্ষা, স্বাস্থ্য সহ সকল নাগরিক সুযােগ সুবিধা নিশ্চিত করা, ব্যবসায়ীদের ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা, গােয়ালন্দ উপজেলা এলাকায় সকল বাজার পরিষদ পুনরায় সুশংহত করা, ফরমালিন ও ভেজাল মুক্ত ভােগ্যপণ্য ভােক্তার নিকট পৌঁছানাে নিশ্চিত করা, উপজেলার প্রত্যন্ত এলাকায় সহজ যােগাযােগ ব্যবস্থা নিশ্চিত করা, জনগনের ভোটে নিবার্চিত হলে সবাই কে সঙ্গে নিয়ে মাদকমুক্ত গোয়ালন্দ উপজেলা পরিষদ তৈরী করা, নদী ভাঙ্গন রোধ, গোয়ালন্দ বাজার ব্যবসয়ীদের জীবনমান তৈরী করে বাজার ব্যবস্থাপনা প্রনয়ন করা দৌলতদিয়া ঘাট চাঁদাবাজ মুক্ত করা সহ সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

এ সময় তিনি উপস্থিত সকল সাংবাদিকদের কাছে আনারস প্রতিকে ভোট প্রাথর্না করে নির্বাচনী ইশতেহার সমাপ্ত করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg