শিরোনাম
গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার

গোয়ালন্দ উপজেলায় ৫০০ জনকে শীতবস্ত্র দিলো মানবিক সোসাইটি বাংলাদেশ

স্টাফ রিপোর্টার / ৪৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

0Shares

ফিরোজ আহমেদ ( গোয়ালন্দ)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারী) বিকাল ৫টায় দৌলতদিয়া ইউনিয়নের, দৌলতদিয়া রেষ্ট হাউজের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আদম তমিজি হক। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি। প্রধান অতিথি ও উদ্বোধক নিজ উপস্থিতিতে অসহায় শীতার্ত ৫০০ জনের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) বিপ্লব ঘোষ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ প্রামানিক, মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি শেখ মমিন সহ মানবিক বাংলাদেশ সোসাইটির জেলা, উপজেলা,পৌর, কলেজ, ইউনিয়নের নেতৃবৃন্দ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg