শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

গোয়ালন্দে ৫ জানুয়ারি বিএনপির জনসভা সফল করতে প্রস্তুতি সভা

Lutfor Rahman / ১২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে আগামী ৫ জানুয়ারি শহীদ মহিউদ্দিন আনছার ক্লাবে উপজেলা বিএনপির (আসলাম মিয়া) ডাকা জনসভা সফল করার লক্ষ্যে উজানচর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ জানুয়ারি) বিকেলে উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম খান ছলিমের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন উজানচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক পৌর আহ্বায়ক দুলাল চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মালেক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ সানুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম খান ছলিম বলেন, আমারা আগামী ৫ তারিখে উজানচর ইউনিয়ন বিএনপির ৫ হাজার লোক নিয়ে জনসভায় অংশগ্রহণ করব। জনসভা সফল করতে আমরা সক্রিয় ভূমিকা পালন করব।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg