ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ
/ ৩১৭
বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট :
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
0Shares
স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দে ২ কেজি গাঁজাসহ হারুন বিশ্বাস (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন থানা পুলিশ।
আটক মাদক কারবারি, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউপির নতুনপাড়া ৪নং ওয়ার্ড এলাকার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে হারুন বিশ্বাস (৩৮)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার উজানচর ইউপির নতুনপাড়া ৪নং ওয়ার্ড এলাকার হারুন বিশ্বাসের বাড়ীর চৌচালা টিনের বসত ঘরের মধ্যে থেকে ০২ (দুই) কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার উপরিদর্শক (এসআই) মনির ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।