শিরোনাম
গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন

গোয়ালন্দে সাংবাদিকের উপর হামলা ও মানববন্ধনের প্রতিবাদে, সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

মানবজমিন পত্রিকার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি ও এশিয়ান টিভির রাজবাড়ী সদর প্রতিনিধি সুজন খন্দকারের ওপর হামলা ও তার বিরুদ্ধে সেই পরিবারের মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে বারোটার দিকে উপজেলা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক সুজন খন্দকার।

এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ২রা সেপ্টেম্বর এশিয়ান টেলিভিশন ও মানবজমিন পত্রিকায় দৌলতদিয়ায় মাদকের বিরুদ্ধে দুটি সংবাদ প্রচার ও প্রকাশিত হয়। তাতে শিরোনাম দেই ‘দৌলতদিয়ায় প্রকাশ্যে চলছে মাদক বেচাকেনা’ মাদকের এই নিউজের সমস্ত তথ্য-প্রমাণ নিয়েই আমি নিউজটি করি। সেখানে অনেক মাদক কারবারির নাম এসেছে যার মধ্যে অন্যতম দৌলতদিয়ার পল্লী চিকিৎসক শহীদ ডাক্তারের ছেলে সোহেল। সে ধরাছোঁয়ার বাইরে থেকে মাদক কারবারির নেতৃত্ব দিচ্ছে। শহীদ ডাক্তারের ছেলে সোহেলের বড় ভাই মনির সম্প্রতি ৭০২৫ পিস ইয়াবাসহ রাজবাড়ী জেলা ডিবির হাতে ধরা পরে। এছাড়া তার আরেক ভাই ফারুকের নামেও একাধিক মামলা রয়েছে।

তিনি আরো বলেন, আমার এই নিউজের কারণে গত ০৩ সেপ্টেম্বর শনিবার সোহেলের নেতৃত্বে গোয়ালন্দ প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন হয়েছে। সেখানে তারা সাংবাদিকদের মিথ্যা ও বানোয়াট তথ্য প্রদান করে। ওই মানববন্ধনে অনেক মাদক কারবারিরা অংশগ্রহণ করে বলে তিনি সংবাদ সম্মেলননে নিশ্চিত করেন। তিনি ওই মানববন্ধনের অভিযোগকে প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং তিনি তার উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

এ বিষয়ে সোহেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, কলেজ ছাত্র সোহেলের বিরুদ্ধে থানায় কোন মাদকের মামলা নেই। তবে সোহেলের পরিবার মাদকের সাথে জড়িত। আমরা এখন পর্যন্ত সোহেলকে মাদকসহ পাইনি। তবে তাকে অবজারভেশনে রাখা হয়েছে। এমন কিছু পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg