শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গোয়ালন্দে সঞ্চারণ সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

আলোকিতই জীবনের লক্ষ্য” স্লোগান কে সামনে রেখে গোয়ালন্দে রাসুল (সঃ) এর জীবনীর উপর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন আলিম, কামিল ও ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ এপ্রিল) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে ” সঞ্চারণ” সংগঠনের আয়োজনে এ সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সঞ্চারণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ কমিটির চিফ মো. আলিম খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রাক্তন শিক্ষক মো. সহিদুল ইসলাম, গোয়ালন্দ মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা মুফতি আজম আমম্মদ, গোয়ালন্দ রসুলপুর লাওহে মাহফুজ দারুল উলুম মাদ্রাসার মুহতামিন মাওলানা মো. রবিউল ইসলাম।

এসময় অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রবাসী ফোরামের সমন্বয়ক সাংবাদিক রনি মন্ডল, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, ঢাকাস্থ গোয়ালন্দ ছাত্রকল‍্যাণ সমিতির সভাপতি আয়নাল আহসান, সঞ্চারণ চিফ এক্সিকিউটিভ কমিটির উপদেষ্টা মোল্লা সাব্বির, প্রতিষ্ঠাতা ও প্রোগ্রাম চিফ আবির হাসান, ফাইন‍্যান্স এন্ড ইনভেস্টমেন্ট চিফ ওমর ফারুক সোহান, ১০টাকা হাসি ফাউন্ডেশন প্রধান নির্বাহী পরিচালক তানভীর মাহমুদ রিয়াদ প্রমুখসহ সংগঠনের অন‍্যান‍্য সদস্যবৃন্দ ও সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীরা।

সঞ্চারণ সংগঠনের এ‍্যাসিস্ট‍েন্ট এক্সিকিউটিভ নাজিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন গোয়ালন্দ রসুলপুর লাওহে মাহফুজ দারুল উলুম মাদ্রাসা।

রাসুল (সাঃ) উপর আলোচনা শেষে সংগঠনের পক্ষ হতে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg