শিরোনাম
গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

গোয়ালন্দে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দে মায়ের উপর অভিমান করে ডালিম আক্তার (১২) নামের এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সৈদাল পাড়ায় এ ঘটনা ঘটে।

ডালিম স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেনির শিক্ষার্থী। বাবা কালাম মন্ডল ও মা রাবেয়া বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে সে সেজো সন্তান।

ডালিমের বাবা মো. কালাম মন্ডল জানান, সকালে মায়ের সাথে সামান্য ব‍্যাপার নিয়ে কথা কাটাকাটি হয় ডালিমের। এ সময় ওর মা ওকে একটা থাপ্পর মারে। এতে করে সে মায়ের উপর অভিমান করে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

আমার ছোট মেয়ে টের পেয়ে বিশেষ কায়দায় ঘরের ভিতর গিয়ে ওড়না কেটে ডালিমকে নিচে নামায়। পরে তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে ডালিমকে মৃত অবস্থায় পায়। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, স্কুল ছাত্রীর লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg