শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিক্সা চালক নিহত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে চলন্ত যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহিদ শেখ নামে এক রিক্সা চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) পৌনে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিক্সা চালক মো. জাহিদ শেখ (৩৬) গোয়ালন্দ পৌরসভার ৮নং ওয়ার্ড আদর্শ গ্রামের মৃত আরজু শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিক্সাচালক জাহিদ দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। শনিবার বেলা পৌনে ১২টার দিকে তিনি দৌলতদিয়া ঘাট থেকে ব্যাটারি চালিত রিক্সা (যাত্রী বিহীন) চালিয়ে গোয়ালন্দের দিকে আসছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় নামক এলাকায় পৌঁছায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা নামের একটি যাত্রীবাহী বাস এসে রিক্সাটির পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি রিক্সা থেকে সড়কে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এবং রিক্সাটি দুমড়ে মুছরে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বাশা নামের ঘাতক বাসটি (রেজি: ঢাকা মেট্রো-ব ১৫-৪৫৮৫) জব্দ করা হয়েছে। বাসটির চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আহলাদীপুর হাইওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg