শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

গোয়ালন্দে মদ্যপ অবস্থায় ইউপি চেয়ারম্যান হত্যাচেষ্টা মামলার আসামীসহ ৯জন আটক-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৯৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে মদ্যপ অবস্থায় দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান হত্যাচেষ্টা মামলার আসামীসহ ৯ জনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শুক্রবার (০৬আগষ্ট) দিবাগত মধ্য রাতে উপজেলার উত্তর দৌলতদিয়া পতিতা পল্লীর ১ নং গেট হতে যৌন পল্লীর গোরস্থানগামী গলির মধ্যে পশু চিকিৎসক মো. আক্তার হোসেনের ভাড়া বাড়ির সামনে থেকে বাবু মোল্লার ছেলে মো. মাসুদ মোল্লা (২৫), মো. শাজাহান সরদারের ছেলে মো. আশিক সরদার (১৯), মোশারফ প্রামানিকের ছেলে মো. হিরু প্রামাণিক রবি (২৪), কাশেম আলী খানের ছেলে মো. ইলিয়াস খান (২৫), লালটু মন্ডলের ছেলে মো. হাফেজ মন্ডল (২০), হাসান শেখের ছেলে মো. ইমন শেখ (১৯), ফজলু মুন্সির ছেলে মো. জুয়েল রানা (১৯), আক্কাস আলী মৃধার ছেলে মো. মিজানুর রহমান, শফি শেখের ছেলে মো. শাহিন শেখ (৩০)কে আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় জনসাধারণের শান্তিবিনষ্ট ও বিরক্ত করার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত দের সকলের বাড়ি উপজেলার উত্তর দৌলতদিয়া ও বাহিরচর দৌলতদিয়ার বিভিন্ন গ্রামে। তাদের কাছ থেকে একটি মদের খালি কাচের বোতল জব্দ করা হয়েছে।

এদের মধ্যে মো. মাসুদ রানা (২৫), মো.আশিক সরদার (১৯), মো.হিরু প্রামাণিক রবি (২৪)ও মো.ইলিয়াস খানের (২৫) বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

শনিবার (০৭ আগষ্ট) এজহার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে দৌলতদিয়া রেল ষ্টেশন শহীদ মিনার এলাকায় ডিউটিরত ছিলেন এস.আই (নিঃ) সৈয়দ ইমামুজ্জামান। এসময় তিনি খবর পান উত্তর দৌলতদিয়া পতিতা পল্লীর ১ নং গেট হতে যৌন পল্লীর গোরস্থানগামী গলির মধ্যে পশু চিকিৎসক মো. আক্তার হোসেনের ভাড়া বাড়ির সামনে কতিপয় একদল যুবক মদ খাচ্ছে। মদ খেয়ে মাতাল হয়ে জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্ত করছেন।

এমন সংবাদের ভিত্তিতে এস.আই (নিঃ) সৈয়দ ইমামুজ্জামান সহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এবং ঘটনাস্থল থেকে তাদের আটক করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। স্বাস্থ্য পরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাদের বিরুদ্ধে এলকোহল পান করার ছাড়পত্র প্রদান করলে গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে যায় পুলিশ।

পরে আসামীদের বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, গোয়ালন্দ উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অন্যায়কারী কাওকেই ছাড় দেয়া হবেনা। জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। কেউ কোন প্রকার শান্তি বিনষ্ট করার চেষ্টা করলে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো।

মদ্যপ অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্ত করার জন্য শুক্রবার দিবাগত রাতেই আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের সবাইকে শনিবার বেলা ১১ টার দিকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg