শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে বেল পারতে গিয়ে বিদ্যুৎ সংস্পর্শে রিকশা চালকের মৃত্যু 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় হালিম শেখ (৩২) নামে এক যুবক নিজ বাড়ীর গাছ থেকে বেল পারতে গিয়ে বিদ্যুৎ সংস্পর্শে মৃত্যু হয়েছে। সে দৌলতদিয়ায় ৫নং ওয়ার্ড সোরাপ মন্ডল পাড়ার হাসেম শেখের ছেলে।

শুক্রবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১২টা দিকে সোরাপ মন্ডল পাড়ায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, হালিম পেশায় একজন রিকশাচালক ছিল। সে তার নিজ বাড়ীর বেল গাছ থেকে বেল পারতে গাছে উঠে। গাছের উপরের একটি ডালে বিদ্যুতের তার লেগে রয়েছে। সেই ডাল থেকে হালিম বেল পাড়ার জন্য হাত দিয়ে ডালটি কে টান দেওয়ার সাথেই তার শরীরে বিদ্যুৎ সংস্পর্শ হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। সে সময় বাড়ীর লোকজনের চিৎকারে আশপাশে লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg