শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে “সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য” প্রতিপাদ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২২ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ স্লোগানে র‍্যালিটি উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স শেষ হয়ে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শাহ্ মুহাম্মদ শরীফ সভাপতিত্ব করেন, সভাটি সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট(ইপিআই) মো. রফিকুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এ.কে.এম ওয়াহিদুল মুকতাদির, ডাঃ আঁখি বিশ্বাস, ডাঃ মো. রুহুল আমিন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন, মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ফিল্ড সুপারভাইজার শেখ রাজীব প্রমুখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg