শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে বিদেশি মদ ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

Lutfor Rahman / ২৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মিঠুন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত মো. মিঠুন যশোরের বেনাপোল পোর্ট উপজেলার ভবেরবেড় এলাকার মো. আলাউদ্দীনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই ফারুক হোসেন সংগীয় ফোর্সসহ উপজেলার ওমর আলী মোল্লা পাড়া সাকিনস্থ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে সাড়ে সাত লিটার বিদেশি মদ ও এক বোতল ফেনসিডিলসহ মিঠুনকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg