শিরোনাম
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩

গোয়ালন্দে বন্ধুসভার দুই সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে গোয়ালন্দের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে দুই সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছে।

“যা কিছু ভালো, তার সাথে প্রথম আলো” এই শ্লোগানকে সামনে রেখে ১৫ আগষ্ট রোববার জাতীয় শোক দিবসের দিন থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুচনা হয়। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ চত্বরে একটি ফলজ গাছ রোপনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

এরপর আলজামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদরাসা সহ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ এবং ওষুধি গাছ রোপন করা হয়। এরপর থেকে দুই সপ্তাহ জুড়েই গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ উপসনালয়ে নানা প্রজাতির ফলজ ও ওষুধি গাছ রোপন করা হবে।

বৃক্ষরোপন কর্মসূচিতে গাছ রোপনকালে উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল
ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বন্ধুসভার উপদেষ্টা আব্দুল হালিম তালুকদার, আলজামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসার পিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, বন্ধুসভার সাবেক
উপদেষ্টা ও সরকারি কামরুল ইসলাম কলেজের রাষ্ট বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নাসরীন আক্তার, সভাপতি প্রভাষক রমেশ কুমার আগরওয়ালা, সাবেক সভাপতি মুহাম্মদ বাবর আলী, সাবেক সভাপতি শেখর আহম্মেদ বাবু, কার্যকরী কমিটির সদস্য মইনুল হক মৃধা, ফিরোজ আহম্মেদ, সজিব শাহরিয়ার, প্রথম আলো
প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এম রাশেদুল হক প্রমূখ।

আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে এ কর্মসূচি। এতে প্রাথমিকভাবে অন্তত পাঁচ শতাধিক ফলজ ও ওষুধি গাছ রোপনের লক্ষ্যমাত্রা
নির্ধারণ করেছে গোয়ালন্দ বন্ধুসভা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg