শিরোনাম
কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।

রবিবার (০৫ নভেম্বর) সকাল পৌনে নয়টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট মোড় নওশের এর ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত মাদক কারবারি- মো. সুজন মিয়া (২৬) দিনাজপুর সদর থানার রেলঘুন্টি নিশ্চন্তপুর ফকিরপাড়া (নতুনপাড়া) এলাকার মো. চাঁন মিয়ার ছেলে।

জানা গেছে, গোয়ালন্দঘাট থানা পুলিশ রবিবার সকালে অভিযান চালিয়ে দৌলতদিয়া লঞ্চঘাট মোড় নওশের এর ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী সুজন মিয়াকে ২০ (বিশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পূর্বের ০১ টি মাদক মামলাসহ মোট ০২ টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg