শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২

0Shares
গোয়ালন্দে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বালিয়া কান্দি গ্রামে পুকুরের পানিতে ডুবে সামি মোল্লা (৮) নামের এক মানসিক ভারসাম্যহীন শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (০২ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে নিজ বাড়ির আঙ্গিনার পুকুরের পানিতে ডুবে মারা যায় শিশুটি। সে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়া কান্দি গ্রামের শাহিন মোল্লার ছেলে।
শিশুটির চাচা শিমুল মোল্লা জানান, সামির বাবা নারায়নগঞ্জের একটি শিপিং ইয়ার্ডে কাজ করেন। তার এক মেয়ে ও এক ছেলের মধ্যে সামি বড়। ছেলেটি মানসিক ভারসাম্যহীন হওয়ায় সব সময় তাকে নজরে রাখা হত। শনিবার শিশুটি তার মায়ের সাথেই ছিল। দুপুর সাড়ে ৩ টার দিকে তার মা তাকে বাড়িতে রেখে পাশের বাড়িতে যায়। কিছুক্ষন পর তার মা বাড়িতে ফিরে দেখেন তার ছেলে নেই। তখনই নানান জায়গায় খুজে না পেয়ে পুকুরের দিকে যান তার মা। পরে পুকুরে গিয়ে দেখতে পান পানিতে বুদবুদ হচ্ছে। দ্রুত পুকুরে ঝাপিয়ে পরেন তার মা তখন তার মায়ের পায়ের সাথে বেঝে যায় শিশুটি। তাৎক্ষনিক পানি থেকে নিস্তেজ অবস্থায় উঠিয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেয়া হয় শিশুটিকে। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
পরবর্তীতে শিশুটির লাশ বাড়িতে নিয়ে আসা হয়। স্থানীয়রা ধারণা করছে, পুকুরে হাঁস থাকায় তা দেখেতে গিয়ে পুকুরের পানিয়ে পরে যায় শিশুটি। শিশুটির বাবা কর্মস্থলে থাকায় সেখান থেকে তিনি আসার পর রাতে তার নিজ বাড়িতে জানাজা শেষে জমিদার ব্রিজ কবরস্থানে দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গিয়েছিল।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg