শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নুন (৮) নামের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শিশুটি স্থানীয় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের দ্বিতীয় শ্রেনির ছাত্রী ছিলেন।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা বারোটা ত্রিশের দিকে দৌলতদিয়া মডেল হাইস্কুলের পিছনে মরা পদ্মায় গোসল করতে নেমে তার এই শিশুটির মৃত্যু হয়। সে স্থানীয় হোসেন মন্ডল পাড়ার বাসিন্দা বক্কার সরদার এবং মাজেদা বেগম দম্পতির ছোট সন্তান।

সরেজমিনে গিয়ে দেখা যায় শিশুরটির মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মা ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছেন।

শিশুটির বাবা বক্কার সরদার বলেন, আমরা স্বামী-স্ত্রী দু’জনে মিলে কেকেএস স্কুলের গেটের সামনে ছোট্ট একটা দোকান করি। স্কুল ছুটির পর নুরনাহার প্রতিদিনের মতো একাই বাড়িতে চলে যায়। বাড়িতে নুর নাহারকে দেখাশোনা করার জন‍্য বাক ও শ্রবণ প্রতিবন্ধী আমার এক আত্মীয় রয়েছে। তার সাথে মরা পদ্মায় গোসল করতে গেলে নুর নাহার পানিতে ডুবে মারা যায়।

প্রতিবন্ধী আত্মীয় তখন কাপড় ধোয়া নিয়ে ব‍্যাস্ত থাকায় সে কোনো কিছু বুঝতে পারেনি। বেশ কিছুক্ষণ তাকে না দেখতে পেয়ে উপস্থিত সবাই চিৎকার -চেচামেচি করতে থাকে। খবর পেয়ে আমরাও তৎক্ষনাৎ সেখানে গিয়ে অন্যান্যদের সহযোগিতায় নূনকে পানিতে খুঁজতে থাকি। কিছু সময় পর তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg