শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে পাগল বলাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে জখম

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দে শাহাদাত শেখ নামে এক যুবককে হত্যা চেষ্টায় চাকু দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সে বর্তমান গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ উজানচর মৈজুদ্দিন মন্ডল পাড়া মসজিদের পাশে ব্রিজের উপর এই ঘটনা ঘটে।

আহত মো.শাহাদাত শেখ (২২) উপজেলার দক্ষিণ উজানচর মৈজুদ্দিন মন্ড়ল পাড়া মো. আহাম্মদ শেখের ছেলে।

অভিযুক্ত হলেন, একই গ্রামের মো.ফজলুল হকের ছেলে রায়হান মোল্লাসহ অজ্ঞত ২/৩ জন।

জানা গেছে, শাহাদাত শেখকে তুতলা ও পাগল বলে ক্ষিপ্ত করায় কাথাকাটাকাটির মধ্যে দিয়ে ক্রোধ সৃষ্টি হয়। পরবর্তীতে ইফতার শেষে শাহাদাত বাড়ি যাবার পথে মসজিদের পাসে ব্রিজের উপর একা পেয়ে তার উপর রায়হান মোল্লাসহ অজ্ঞত ২/৩ জন আক্রমণ করে চাকু দিয়ে এলোপাথারী ভাবে আঘাত করতে থাকে। সে নিজেকে আত্মরক্ষার চেষ্টা করলে চোখের নিচে উপরে ও চাকুর আঘাতে জখম হয়। রক্তাক্ত অবস্থা তাকে ফেলে তারা চলে গেলে স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg