শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দে পদ্মা নদীতে চাঁদাবাজির অভিযোগে তিনটি ট্রলার জব্দ 

গোয়ালন্দে পদ্মা নদীতে চাঁদাবাজির অভিযোগে তিনটি ট্রলার জব্দ 

স্টাফ রিপোর্টার / ১৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

0Shares

 

“স্টাফ রিপোর্টার”

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা-যমুনা নদীতে অভিযান চালিয়ে চাঁদাবাজি কালে অভিযান পরিচালনা করে চাঁদাবাজি  কাজে ব্যাবহৃত তিনটি ট্রলার জব্দ করেছে দৌলতদিয়া নৌপুলিশ। এসময় নৌপুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলার রেখে পালিয়ে যায় চাঁদা আদায়কারীরা।

 

সোমবার (৪ মার্চ) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিন।

 

নৌপুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আলোকদিয়া তার খাম্বা এলাকায় ট্রলার ব্যবহার করে চাঁদাবাজি চলছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে কোস্টগার্ড শিবালয়কে অবগত করে সম্মিলিত অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজগণ নদীতে তিনটি ট্রলার রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল আলোকদিয়া তার খাম্বা এলাকা হইতে তিনটি ট্রলার জব্দ ও আটক করা হয়।

 

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিন জানান, নদীপথে চাঁদাবাজি প্রতিরোধে নৌপুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। তারই ধারাবাহিকতায় সোমবার দুপুর দুটোয় পদ্মা-যমুনা নদীর মোহনায় বালুবাহী বাল্কহেড থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের খবর পেয়ে সম্মিলিত অভিযান পরিচালনা করা হয়, এ সময় চাঁদাবাজরা পালিয়ে গেলে তিনটি ট্রলার জব্দ করা হয়।

ছবি সংযুক্ত

তারিখ -০৪/০৩/২০২৫

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg