শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দে নির্বাচনী পথসভা করলেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫০১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম :
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থীর পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে পৌর জামতলা বাজার এলাকায় জাতীয় পার্টির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু।

সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির নেতা আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম মন্টু,জাতীয় পার্টির মনোনীত প্রার্থী যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, জাপার কর্মী রেজাউল হোসেন রাজা প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার হাবিবুর রহমান বাচ্চু তার বক্তব্যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের সুশাসনামলের স্মৃতিচারন করেন। এ সময় তিনি জাপা প্রার্থী হেলাল মাহমুদের পক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারী লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg