শিরোনাম
গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে নারীসহ দুই মাদক কারবারি আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩০০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইনসহ মুনিয়া বেগম ও রেজাউল শেখ ওরফে শান্ত নামের দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লাপাড়া এলাকার মুনিয়া বেগমের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মাদক কারবারি মুনিয়া বেগম (৪৩) জুড়ান মোল্লাপাড়ার রশিদ শেখের স্ত্রী, ও রেজাউল শেখ ওরফে শান্ত (৩৭) একই এলাকার জনাব আলীর ছেলে।

জানা গেছে, জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ড জুড়ান মোল্লারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মুনিয়া বেগমের বসতঘরের পশ্চিম পাশে রান্নাঘর থেকে ৫ গ্রাম হেরোইনসহ মুনিয়া বেগম ও রেজাউল শেখ ওরফে শান্তকে হাতেনাতে আটক করেন।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg