শিরোনাম
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩

গোয়ালন্দে তিন মাদকসেবীর তিন মাস করে সাজা-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১

0Shares

প্রতিনিধি, গোয়ালন্দ, রাজবাড়ী. রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় গোয়ালন্দের দৌলতদিয়া রেল ষ্টেশন পোড়াভিটা এলাকা থেকে হেরোইন সেবনকালে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে তিন গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের
মৃত আজিবর শেখ এর ছেলে পলাশ শেখ (৪০), গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উম্বার কাজী পাড়ার মৃত হানিফ মন্ডল এর ছেলে লাবলু মন্ডল (৩২) ও গোয়ালন্দ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের
খুদিরাম সরকার পাড়ার শুকলাল চৌধুরীর ছেলে স্বপন চৌধুরী (৪৫)।

পরে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল
ইসলাম জানান, রাতেই তাঁর কার্যালয়ে অপরাধীদের হাজির করা হলে গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধ স্বীকার করে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত সূত্র জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সন্ধ্যার আগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেল ষ্টেশন পোড়াভিটা এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় স্থানীয় বাসিন্দা রহিমার বাড়ির সামনে একটি পরিত্যক্ত ঘরে বসে হেরোইন সেবন করছিল এবং একই সাথে তারা বিক্রিও করছিল।

এসময় হাতে নাতে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই সাথে তাদের কাছ থেকে তিন গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। পরে
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলামের উপস্থিতিতে হেরোইন ধ্বংস করা
হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg