শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে দেশীয় অস্ত্রসহ ৪জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বুধবার (২৪ আগষ্ট) ভোর রাতে উপজেলার বাহির চর দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়া সাকিনস্থ জনৈক আলম মোল্লার পরিত্যক্ত খাবার হোটেলের উত্তর পাশে কাশ ফুলের ঝোপের মধ্যে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া উম্বার কাজীর পাড়া এলাকার মৃত হযরত আলী মন্ডলের ছেলে লোকমান মন্ডল (৩৫), বাহিরচর দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার মৃত ওহেদ ফকিরের ছেলে বাবু ফকির (২৮), উত্তর দৌলতদিয়া সিদ্দিক কাজীর পাড়ার জব্বার মৃধার ছেলে গেদা মৃধা (৪৫), ও রাজবাড়ী সদর থানার গৌরীপুর গোয়ালন্দ মোড় এলাকার দুলাল শেখের ছেলে হেলাল শেখ (২৭)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বুধবার ভোর রাত ৪টা ১০ মিনিটে উপজেলার বাহির চর দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়া সাকিনস্থ জনৈক আলম মোল্লার (৫৫) পরিত্যক্ত খাবার হোটেলের উত্তর পাশে কাশ ফুলের ঝোপের মধ্যে থেকে ডাকাতির প্রস্তুতি গ্রহন কালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরি চাপাতি, একটি স্টীলের চাকু, একটি স্টীলের এসএস পাইপ জব্দ করা হয়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা বিভিন্ন সময় দৌলতদিয়া ঘাট এলাকায় ও ফেরিতে ডাকাতি করে। তাদের বিরূদ্ধে মামলা দায়ের করে বুধবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg