জহুরুল ইসলাম হালিম : গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চলকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল চালক হলেন-গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ২ নং ফেরি ঘাট এলাকার লাল মিয়ার ছেলে আরিফ মিয়া (২২) ও আহত একই ইউনিয়নের ফেলু মোল্লার পাড়া গোপাল পালের ছেলে মো. জসিম (২৪)।
থানায় এজাহার সূত্রে জানাযায়, বুধবার রাত ১০টার দিকে মোটরসাইকেল যোগে নিহত আরিফ তার এক সঙ্গী মো. জসিমকে নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে গোয়ালন্দের দিকে যাচ্ছিলেন। দৌলতদিয়া ক্যানেলঘাট এলাকায় এরশাদের দোকানের সামনে ঢাকাগামী যশোর থেকে ছেড়ে আশা মাছের ট্রাক (ঢাকা মেট্রো- ১৬-৮১০৯) এর চালক মহাসড়কে নিয়ম ভংঙ্গ করে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার ডান পাশ দিয়ে হেড লাইট বন্ধ করে দ্রুত গতিতে অতিক্রম করার সময় মোটরসাইকেলটি চাপা দেয়। এতে গুরতর আহত হন মোটরসাইকেল চালক আরিফ ও তার সংঙ্গে থাকা জসিম। তাদেরকে আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় ১৭ ফেব্রুয়ারি বুধবার ভোর রাত ৩টার সময় আরিফের মৃত্যু হয়।
আহলাদিপুর হাইওয়ে থানার এস আই মো.আলাউদ্দিন বলেন,এ ঘটনায় গোয়ালন্দ মোড় আহলাদিপুর হাইওয়ে থানায় মামলা হয়েছে। আসামি (চালক) পলাতক রয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহত-আহতরা ট্রাক পারাপারের দালাল বলে তিনি জানান।