শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার / ৩২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

0Shares

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ২০২২ সালে এসএসসি, দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৩ জানুয়ারি শুক্রবার বিকেলে ছোট ভাকলা ইউনিয়ন এলাকায় অবস্থিত ১৬ নং চরবরাট শিশু সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন বরাটের পেইজ এর উদ্যোগে ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি সমমান, দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২ জন শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ‍্যক্ষ মোস্তাফিজুর রহমান জিন্না, চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর এসএমসি কমিটির সাবেক সভাপতি ও বরাট পেইজের উপদেষ্টা নঈমুল হক চৌধুরী, ১৬ নং বরাট শিশু সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক কে এম নাজমুল হক, বরাট পেইজের এডমিন শামীম বিশ্বাস, সহ-সভাপতি সজল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মিয়া(হিটলু), সহ-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক যোবায়ের হোসাইন প্রমুখ।

বরাট পেইজের এডমিন শামীম বিশ্বাস বলেন, আমরা আমাদের পেইজের পক্ষ হতে প্রতিবছর এধরণের আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেছি। আমাদের এমন উদ্যোগ আগামীতে অব‍্যহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg