শিরোনাম
স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর

গোয়ালন্দে জমি-জমা নিয়ে বিরোধে কিশোর খুন, আটক ২

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৮৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ মে, ২০২১

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দে জমি-জমা নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে এক কিশোর খুন হয়েছে।

নিহত কিশোর উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথ পাড়ার আসলাম শেখের ছেলে মো. তুষার (১৮)। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাটি ঘটে। তুষার গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র।

পুলিশ এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই বাঁধন শেখ এবং তার মা ফেরদৌসী আক্তারকে আটক করেছে।

নিহত তুষারের বড় চাচা আবুল হোসেন, চাচাতো ভাই শারাফাত হোসেন শাকিব সহ প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, তার ছোট দুই ভাই পলাশ ও আসলামের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ ছিল। আমরা সম্প্রতি তাদের মধ্যে ভাগবাটোয়ারা করে আলাদা আলাদাভাবে জমি-জমা বুঝিয়ে দেই।

আজ (শনিবার) সকাল ৯ টার দিকে পলাশ তার বাড়িকে বন্ধক (বন্ধ) দিতে বাড়িতে কবিরাজ ডেকে আনে।

এ সময় আসলাম বাঁধা দিয়ে কবিরাজকে ডেকে রাস্তার উপর নিয়ে আসে এবং চেয়ারম্যান -মেম্বার না আসা পর্যন্ত বাড়ি বন্ধকের (বন্ধ) কাজ বন্ধ রাখতে বলে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটাাকাটি হয়।

এক পর্যায়ে পলাশ (৪২), তার বৌ ফেরদৌসী (৩৫)ও ছেলে বাঁধন (১৫)কে ঘর থেকে ছুরি-বটি নিয়ে এসে আসলামের পরিবারের উপর হামলা চালায়। এক পর্যায়ে বাঁধন তার হাতে থাকা ছুরি দিয়ে তুষারের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথিমধ্যেই সে মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। হামলার ঘটনায় নিহত তুষারের বাবা আসলাম শেখও রক্তাক্ত জখম হয়েছেন। স্থানীয়রা তুষার ও তার মাকে আটক করে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই মামুন জানান, জমি-জমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত বাঁধন ও তার মা ফেরদৌসী আক্তারকে আটক করে পুলিশে খবর দেয়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে তাদের আটক করি। অপর অভিযুক্ত পলাশ শেখ পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg