শিরোনাম
দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন

গোয়ালন্দে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাজী মোনাক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাজারে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। বর্তমানে সে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রলীগ নেতার নাম মো. সোহেল শেখ। তার বাড়ি একই ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামে। এবং দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর মো: সোহেল শেখ দেবগ্রাম ইউনিয়নের কাজী মোনাক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাজারে তার নিজ দোকানে বসেছিলেন। এসময় ২০-২৫ জন যুবক মোটরসাইকেলযোগে সেখানে গিয়ে সোহেল শেখ কে মারধর করে। এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা আরো জানায়, এ ঘটনার জের ধরে দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মো: ইয়াছিনদের বাড়ীতে হামলা ও ভাংচুর চালায় দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহেল শেখের ভাই রাজা সহ কয়েকজন যুবক।

দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মো: ইয়াছিন বলেন, শুনেছি দুর্বৃত্তরা সোহেল কে কুপিয়েছে। তবে এ ঘটনায় আমি সহ আমার কোন লোকজন জড়িত না। তবে এ ঘটনার পরপরই আমার বাড়ীতে হামলা চালায় সোহেল শেখ এর লোকজন।তার আপন ভাই রাজা সহ ২০ থেকে ২৫ জন যুবক দেশীয় অস্ত্র সহ আমার বাড়ীতে হামলা চালিয়েছে।

এ ঘটনায় আমার বাড়ীতে যারা হামলা করেছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় বলেন, এখনো আমি তেমন পুরো ঘটনা জানিনা। তবে যারা করেছে তারা ভালো করেনি। এ ঘটনা জানার চেষ্টা চলছে।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও হামলাকারীদের সম্পর্কে জানার জন্য পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg