শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

গোয়ালন্দে ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগে উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি আটক-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১০৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টঃ

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পৌরসভা ৮নং ওয়ার্ডের রফিক মৃধার ছেলে মো. সুজন মৃধা (২৫)-কে হত্যার উদ্দেশ্যে হামলা করার অভিযোগে উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটক নেতা আল মাহমুদ মিশা (৩২) গোয়ালন্দ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি পৌর ৯ নং ওয়ার্ড আলম চৌধুরী পাড়ার আলতাব হোসেনের ছেলে।

এজহার সূত্রে জানা যায়, সুজন মৃধার সাথে আল মাহমুদ মিশার পূর্ব বিরোধ ছিল।

বুধবার (২৫ আগষ্ট) দুপুরের দিকে সুজন মৃধা মোটরসাইকেল যোগে বাড়ি যাবার পথে তার মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায় মিশা।

এসময় মিশার হাতে থাকা ধারালো দা দিয়ে সুজনের মাথায় কোপ দেন। সুজন মাথা সরিয়ে নিলে সেই কোপ তার মোটরসাইকেলের টাংকিতে গিয়ে লাগে।

পরে আবারো কোপ মারার চেষ্টা করলে মিশার হাত ধরে ফেলে ধস্তাধস্তি করে।এসময় ধস্তাধস্তি কালে মিশার হাতে থাকা ধারালো দায়ের আঘাতে সুজনের গলার বামপাশে সামান্য জখম হয়।

ধস্তাধস্তিতে মিশার হাতের দা পড়ে গেলে সুজনকে রাস্তার উপর ফেলে দিয়ে এলোপাথাড়ি ঘুষি – লাথি মেরে ধারালো দা তুলে মোটরসাইকেলে এলোপাথাড়ি কোপ মারে।

এসময় সুজনের ডাক চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে মিশা চলে যায় এবং সুজনকে হাসপাতালে নিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযুক্ত সেচ্ছাসেবক লীগ নেতা আল মাহমুদ মিশাকে আটক করে আজ বৃহস্পতিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg