শিরোনাম
কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে চোলাই মদসহ ২ যুবক আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে ১৭৫ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প।

আটককৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার রসুলপুর এলাকার সোহরাব সর্দারের ছেলে গোলাম মওলা (১৮), ও আজিম উদ্দিন সরকার পাড়ার কোবাদ মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (১৮)।

র‍্যাব-৮ সিপিসি ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বুধবার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সিরাজ খার পাড়া এলাকায় অভিযান চালিয়ে জৈনিক মো. হারেজ খানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ১৭৫ লিটার দেশীয় চোলাই মদসহ ব্যাটারী চালিত দুইটি ইজিবাইক ও মাদকদ্রব্য ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি সিম কার্ড দুইটি মোবাইল জব্দ করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ আসামিদের গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg