শিরোনাম
গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে গাঁজাসহ এক যুবক আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকা থেকে গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ড নতুনপাড়া তার নিজ বসত ঘর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন, গোয়ালন্দ পৌরসভার ৬নং ওয়ার্ড নতুনপাড়া এলাকার মৃত আব্দুল মন্টু শেখের ছেলে জাহিদুল ইসলাম হেলাল (৩০)।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোয়ালন্দ পৌরসভার ৬নং ওয়ার্ডের নতুনপাড়া জাহিদুল ইসলাম হেলালের নিজ বসত ঘর থেকে ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg