শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে গরু চুরির পর গরু জবাই করে মাংস নিয়ে গেল চোর

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

0Shares

কৃষকের গরু চুরি, পুকুরের মাছ চুরি, ক্ষেতের ফসল চুরি, সিধ কেটে চুরিসহ নানা ধরনের চুরির সাথে মানুষ পরিচিত হলেও গরুর মাংস চুরির গল্প বা এ ধরনের চুরির কথা আগে শোনা যায়নি।

গোয়ালন্দের দৌলতদিয়া হামিদ মৃধার হাট এলাকায় গোয়ালঘর থেকে গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা।গরুটির বাম পাশের দুই টি রানের টুকরা নিয়ে গেছে ও বাকি মাংস ও জবাই কৃত ছুড়ি রেখে পালিয়ে গেছে।

শনিবার ২৫ মার্চ দিবাগত রাতে হুকুম মাত্বারের পাড়ায় মো. সামছু ড্রাইভার বাড়িতে এ ঘটনা ঘটে।পাশের এলাকায় ওমেদ আলী সরদারের পাড়ায় একটি বাগানের মধ্যে গরুটি জবাই করেছে দুর্বৃত্তরা গত কয়েক মাস আগে ও একই কায়দায় পাশের এলাকার দুই টি গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

চুড়ি হওয়া পরিবারের পক্ষ থেকে জানান, এক সাপ্তাহ আগে কুরবানির উদ্দেশ্যে ৬১ হাজার টাকার মুল্যে গরু টি কেনা হয়। প্রতিদিনের ন্যায় কাল রাতে গোয়ালঘরে রাখা হয়। সকাল বেলা লোকমুখে খবর শুনে গোয়াল ঘড়ে গরু নেই। ঘটনা স্থালে গিয়ে জবাই কৃত গরুর অর্ধংশ দেখে বিষয় টি নিশ্চিত হই।

স্থানীয়রা জানান, এর আগে পাশের গ্রাম মো. রমজান আলীার গোয়াল থেকে নিয়ে একইভাবে জবাই করে মাংস নিয়ে যায়। কিছু দিন পর পর একাধিকবার এমন ঘটনা ঘটছে। এতে গরু-ছাগল পালনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা একটি অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg