শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

গোয়ালন্দে কেন্দ্রীয় যুবলীগ নেতাদের ফুল দিয়ে বরণ –

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় আগত কেন্দ্রীয় নেতাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১০ টার সময় ঢাকা থেকে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটে আসেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী (রাসেল),সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ব্যারিষ্টার মৌসুমি ফাতেমা, সদস্য এড.মো. ইয়াছির আরাফাত রামিম, এড. মো. রেজাই রাব্বি, এস এম আশরাফুল ইসলাম রতন সহ তাদের সফরসঙ্গী।

এসময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান রাজবাড়ী জেলা ও উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

এছাড়াও ফেরি থেকে নামার পর রাজবাড়ী গন্তব্যে যেতে পথে পথে যুবলীগের পদ প্রত্যাশি নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

গোয়ালন্দ উপজেলা যুবলীগের পদ প্রত্যাশি সাবেক ছাত্রলীগের সভাপতি এ বি এম বাতেন, নাজিমুল ইসলাম বৃটেন তাদের জনসমর্থন নিয়ে রাস্তার পাশে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg