শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়ালন্দে কঠোর লকডাউনের প্রথম দিন

স্টাফ রিপোর্টার / ৫২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

0Shares

কঠোর লকডাউনের প্রথম দিনে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সাধারন মানুষের চলাচল কিছুটা স্বাভাবিক ছিল। গণপরিবহন বন্ধ থাকলেও বেশ কিছু ব্যাটারী চালিত অটোরিক্সা, মটরসাইকেল চলাচল করতেও দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা প্রশাসনসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই তৎপর ছিলো। শহরের বিভিন্ন স্থানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ছোট যানবাহন চালকসহ পথচারীদের পথরোধ করে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি গোয়ালন্দ পৌর শহরের বিভিন্ন প্রবেশ পথে চেক পোস্ট বসানো হয়েছে।

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন- প্রথম দিনে মানুষজনকে বিনয়ের সাথে অপ্রয়েজনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য বলা হচ্ছে। এর পরেও যদি ঘর থেকে বের হয় তাহলে পরবর্তীতে আরো কঠোর হবে আইনশৃংখলা বাহিনী।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg