স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৪০ জন দফাদার ও মহল্লাদারদের মাঝে ৪০ টি বাইসাইকেল বিতরণ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে।
রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১ আসনের সাংসদ আলহাজ্ব কাজী কেরামত আলী – এম.পি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি ছাড়াও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌর মেয়র মো.নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় উপজেলার ৪০ জন দফাদার ও মহল্লাদারদের মাঝে ৪০ টি বাইসাইকেল বুঝিয়ে দেন আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি সহ আগত অতিথি বৃন্দ।
এর আগে বেলা ১১ টার দিকে গোয়ালন্দ সরকারি নাজিরউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে ও সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য।