শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়ালন্দে এক চিতলের দাম সাড়ে ১৩ হাজার টাকা

স্টাফ রিপোর্টার / ৪১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় প্রবাহমান পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে ১০ কেজি ওজনের একটি বড় সাইজের চিতল মাছ ধরা পড়েছে।

সোমবার (২২ফেব্রুয়ারি) ভোররাতে দৌলতদিয়া ব্যাপারীপাড়া এলাকার আল আমিন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে বাবু সরদারের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৩শ টাকা কেজি দরে ১৩ হাজার টাকায় কিনে নেন। এসময় মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ভীড় করেন।
এ ব্যাপারে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি আমি ১৩শ টাকা কেজি দরে মোট ১৩হাজার টাকায় কিনেছি। এখন মাছটি ভাল দাম পেলে বিক্রি করবো। এ জন্য বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ বলেন, বর্তমানে পদ্মা-যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে বলে জানান এই কর্মকর্তা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg