শিরোনাম
গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে একদিনে নারীসহ ১৩ আসামি গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

0Shares

ষ্টাফ রিপোর্টার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১৩ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জন পরোয়ানাভুক্ত ও ৪ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার মজিদ শেখের পাড়ার মৃত মোবারক মোল্লার ছেলে আব্বাস আলী মোল্লা (৪৬), অম্বলপুর গ্রামের নুরু মোল্লার ছেলে সরোয়ার মোল্লা, নুরু মোল্লা, হাউলি কেউটিল গ্রামের কুদ্দুস কাজীর ছেলে জাকির কাজী, দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত কমরউদ্দিন শেখের ছেলে ইমরান শেখ (২৭), উজানচর নতুন পাড়ার রুস্তম আলী বিশ্বাসের বড়ো ছেলে ওহিদুল বিশ্বাস, ছোটো ছেলে শহিদুল বিশ্বাস, শাহাদাৎ মেম্বার পাড়ার মেছের আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৩), দৌলতদিয়ার মৃত শওকত সরদারের ছেলে ফররহাদ (৩০), নিলু শেখের পাড়ার মৃত আজগর মন্ডলের ছেলে দেলোয়ার মন্ডল (৪০), নলডুবি গ্রামের অসকর আলীর ছেলে ইমদাদুল খান (২৫), শাহাদাৎ মেম্বার পাড়ার আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (২৭), উওর দৌলতদিয়ার সাইদুল শেখের স্ত্রী রাহেলা বেগম (৪৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে শনিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg