শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে দেড়হাজার যৌনকর্মীরা পেল শীতবস্ত্র

স্টাফ রিপোর্টার / ৪৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

0Shares

ফিরোজ আহমেদ, গোয়ালন্দ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় উত্তরন ফাউন্ডেশনের পক্ষ থেকে পূর্বপাড়ার সুবিধা বঞ্চিত ১৩ শত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র মাঠ চত্তরে উত্তরন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডি আই জি ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান বিপিএম(বার),পি পি এম (বার)-এর সার্বিক ব্যবস্থাপনায় ও অসহায় নারী ঐক্য কল্যাণ সংস্থার আয়োজনে সুবিধা বঞ্চিত ১৩ শত পরিবারের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ীর সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী,রাজবাড়ী জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরীফউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ছালাউদ্দিন আহ্ম্মেদ, উত্তরন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক লুলু আল মারজান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
আব্দুল্লাহ্ আল তায়াবীর,মুক্তি মহিলা সমিতির নিবার্হী পরিচালক মর্জিনা বেগম, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg