শিরোনাম
দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন

গোয়ালন্দে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিযান চালিয়ে ২শত (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (০৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে নয়টার দিকে দৌলতদিয়া ইউপির সামসু মাস্টার পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির ৫নং ওয়ার্ড সামসু মাস্টার পাড়া এলাকার মৃত কামরুল মন্ডলের ছেলে সুমন মন্ডল (২২), ও একই এলাকার জালাল শেখের ছেলে শামীম শেখ (২৩)।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির ৫নং ওয়ার্ড সামসু মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২শত (দুইশত) পিস ইয়াবাসহ সুমন মন্ডল ও শামীম শেখ’কে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg