শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

গোয়ালন্দে ইউপি নির্বাচনে নৌকার টিকিট পেলেন গোলজার ও আমজাদ-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রোববার দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের চতুর্থ দিনের সভায় এই তালিকা চূড়ান্ত করা হয়।

এতে উপজেলার ছোটভাকলা ইউনিয়নে আমজাদ হোসেন ও উজানচর ইউনিয়নে মো. গোলজার হোসেন মৃধা চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

জানা যায় , ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ে বেশ সতর্কতা অবলম্বন করছেন মনোনয়ন বোর্ডের সদস্যরা। প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাশীদের অতীত কর্মকাণ্ড এবং দলের জন্য ত্যাগ কতটা তা বিচার-বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি প্রার্থীর জনপ্রিয়তা, স্বচ্ছ ও পরিচ্ছন্ন ইমেজ প্রাধান্য দেওয়া হচ্ছে।

একইসঙ্গে বিগত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ছিলেন কি না এবং অনিয়মের অভিযোগ রয়েছে কি না- তাও খতিয়ে দেখা হচ্ছে। এজন্য এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বেশি সময় লাগছে। এছাড়া নারী নেতৃত্ব বাড়াতে অনেক ইউপিতে যোগ্য নারী প্রার্থী পেলে মনোনয়ন দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউনিয়ন পরিষদে চার হাজার ৪৫৮ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে থেকেই যাচাই-বাছাই করে দলীয় প্রার্থী চূড়ান্ত করছে আওয়ামী লীগ।
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg